shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

যৌবন ধরে রাখতে ইনজেকশন নিলেন রোনালদো

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ জুলাই ২০২২, ১০:২৯

ক্রিশ্চিয়ানো রোনালদো
ফাইল ফটো

ফিটনেস নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিনিয়ত লড়ে যাওয়ার কথা জানেন সবাই। তবে এবার যেন সব মাত্রা ছাড়িয়েই গেলেন তিনি। ৩৭ বছর বয়সী এই তারকা এবার তার যৌনাঙ্গে নিয়েছেন বোটক্স ইনজেকশন।

যৌবন ধরে রাখতে এবার তিনি কড়াভাবে মেনে চলেন রুটিন। শারীরিক গড়নটা সহজাতভাবেই একটু বেশি পোক্ত তার, সেটা ধরে রাখতে তিনি অনুসরণ করেন একটি নির্দিষ্ট খাদ্যাভ্যাস, ব্যায়ামও করেন নিয়মিত।

সেই পথ ধরেই তিনি এবার বেছে নিয়েছেন এক নতুন রুটিন। তার এই রুটিনের খবর জানিয়েছে স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা। স্থানীয় পত্রিকা লা রাজনের বরাত ধরে মার্কা জানাচ্ছে, রোনালদো তার যৌনাঙ্গে বোটক্স ইনজেকশন নেওয়া শুরু করেছেন।

এই ইনজেকশন নেওয়া হয় মূলত যৌনাঙ্গের পুরুত্ব বাড়াতে। এর ফলে এক থেকে তিন সেন্টিমিটার পর্যন্ত পুরুত্ব বাড়তে পারে গোপনাঙ্গের। যা থাকতে পারে দুই বছর পর্যন্ত। এই চিকিৎসার জন্য কোনো প্রকার কাটাছেঁড়ারও প্রয়োজন পড়ে না। যদিও এই চিকিৎসা কার্যকর হয় কিনা শেষমেশ, এ নিয়ে আছে সন্দেহ। 

মূলত এই পদ্ধতির চিকিৎসার শরণাপন্ন হয়ে থাকেন নীল ছবির অভিনেতারা, যেন তাদের গোপনাঙ্গকে বিভিন্ন দৃশ্যে বড় দেখানো যায়। সেটাই এবার ব্যবহার করলেন রোনালদো।

রোনালদোর বোটক্স ইনজেকশন প্রীতি অবশ্য নতুন কিছু নয়। তার মুখে ইতোমধ্যেই বেশ কয়েকবার এই চিকিৎসা প্রয়োগ করা হয়ে গেছে। তবে মার্কার মাধ্যমে জানা গেল, মুখই কেবল তার শরীরে বোটক্স ইনজেকশন ব্যবহার করা একমাত্র অঙ্গ নয়!

তবে মাঠের খেলায় রোনালদোর ভবিষ্যত এখনো নিশ্চিত নয়। তিনি ইউনাইটেড ছাড়তে চাচ্ছেন, যেতে চাচ্ছেন চ্যাম্পিয়ন্স লিগ খেলুড়ে কোনো ক্লাবে। তবে নতুন দলের সন্ধান পাচ্ছেন না তিনি। 

এদিকে তার বর্তমান দল ম্যানচেস্টার ইউনাইটেড ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, ক্লাবটি তাকে নিয়েই আগামী মৌসুমের পরিকল্পনা করছে। নতুন কোচ এরিক টেন হাগ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, রোনালদোর মতো তারকাকে দলে পেতে চান তিনি। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।