shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

ফর্মে ফেরাতে কোহলিকে জিম্বাবুয়ে সফরে পাঠাবে বিসিসিআই

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ জুলাই ২০২২, ১২:৫১

বিরাট কোহলি
বিরাট কোহলি

একসময় ব্যাট হাতে রাজত্ব করা বিরাট কোহলি এখন ফর্মে নেই। টেস্টের পাশাপাশি ওয়ানডেতেও তার ব্যাটে রান ধরা দিচ্ছে না।

যে কারণে সমালোচিত হচ্ছেন সাবেক এই ভারতীয় অধিনায়ক। এতকিছুর পরেও বিসিসিআই তাকে আরও একটি সুযোগ দিতে চাচ্ছে।

ইংল্যান্ডের বিপক্ষে পারফরম্যান্স খরায় ভূগতে থাকা কোহলি বিশ্রাম নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। এরপর সামনে আসছে জিম্বাবুয়ে সফর। সেখানে কোহলিকে পাঠাতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। মূলত বোর্ডের চাওয়া এশিয়া কাপের আগেই যেন ফর্মে ফিরে সাবেক এই অধিনায়ক।  

এই ব্যাপারে বিসিসিআই সূত্র জানায়, ‘ভারতীয় নির্বাচকদের বৈঠক অনুষ্ঠিত হতে এখনও বেশ কিছুদিন বাকি। তবে পরিকল্পনা হলো, জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজে, যে ফরম্যাটে কোহলি অত্যন্ত সফল, ফর্মে ফিরতে সেই মঞ্চটাকে ব্যবহার করুক। ’

কোহলি ছাড়া ভারতীয় দলের বেশিরভাগ সিনিয়র ক্রিকেটারদের জিম্বাবুয়ে সফরে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে দলকে নেতৃত্ব দিতে পারেন লোকেশ রাহুল অথবা শিখর ধাওয়ান। আগামী ১৮ থেকে ২২ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।