shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ডাক পেলেন যারা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ জুলাই ২০২২, ২৩:৪৭

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ডাক পেলেন যারা
ফাইল ফটো

টি-টোয়েন্টি দলে জায়গা হারালেও ওয়ানডে দলে ঠিকই আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে তাদের রেখেই ১৬ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

ওয়েস্ট ইন্ডিজ সফরে ছুটিতে থাকা মুশফিক জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডে দলে ফিরেছেন। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার হাসান মাহমুদ।  এ ছাড়া সাকিব আল হাসান ছুটিতে থাকায় তাকে রাখা হয়নি।

জিম্বাবুয়ে সফর: টি-টোয়েন্টি সিরিজে মাহমুদউল্লাহ-মুশফিক বিশ্রামেজিম্বাবুয়ে সফর: টি-টোয়েন্টি সিরিজে মাহমুদউল্লাহ-মুশফিক বিশ্রামে
টি-টোয়েন্টি দিয়ে ৩০ জুলাই শুরু হবে জিম্বাবুয়ে সিরিজ। ৫, ৭ ও ১০ আগস্ট হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে ম্যাচগুলো।

জিম্বাবুয়ে সিরিজে টি-টোয়েন্টি অধিনায়ক সোহানজিম্বাবুয়ে সিরিজে টি-টোয়েন্টি অধিনায়ক সোহান
ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাশ, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।