shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিকের ‘রহস্যময়’ বার্তা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ জুলাই ২০২২, ১২:৪১

মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টিতে সিনিয়র ক্রিকেটারদের কেউ থাকছেন না। সাকিব আল হাসান তো আগেই ছুটি নিয়েছেন। বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদকে।

আদতে বিশ্রাম বলা হলেও মাহমুদউল্লাহ আর মুশফিকের দলে না থাকা নিয়ে আছে নানা গুঞ্জন। মাহমুদউল্লাহর নেতৃত্ব নিয়ে সমালোচনা অনেক দিনের।

অধিনায়ক হিসেবে তিনি দলে থাকলে পারফর্ম না করলেও বাদ দেওয়ার উপায় ছিল না। এই বিষয়টি নিয়ে অস্বস্তিতে ছিল টিম ম্যানেজম্যান্ট। এবার বিশ্রামের কথা বলে আদতে বাদই দেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে।

মুশফিকের ব্যাপারটাও প্রায় একরকম। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বারবার অপরিনামদর্শী শট খেলে দলকে বিপদে ফেলেছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে মুশফিকের রেকর্ডও তেমন ভালো না। সবমিলিয়ে তাকে নিয়েও সমালোচনা ছিল।

এক কথায় বলতে গেলে, মাহমুদউল্লাহ-মুশফিকের মতো সিনিয়র ছাড়া টি-টোয়েন্টি দল কেমন করে, সেটি দেখার জন্যই জিম্বাবুয়ে সফরে তরুণ দল পাঠাচ্ছে বিসিবি। এই তরুণ দলটি ভালো করলে মাহমুদউল্লাহ-মুশফিকের টি-টোয়েন্টি ক্যারিয়ার শঙ্কায় পড়ে যাবে।

ব্যাপারটা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন মুশফিক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজ (শনিবার) এক রহস্যময় বার্তা দিয়েছেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার।

মুশফিক একটি ছবি আপলোড দিয়েছেন, যাতে দেখা যাচ্ছে তিনি চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছেন। ক্লান্ত-অবসন্ন দেখা যাচ্ছে টাইগার উইকেটরক্ষককে। ছবিতে তিনি ঘুমের ইমোর সঙ্গে বিস্ময় আর মুখে আঙুল রেখে চুপ করার ইমোজিও ব্যবহার করেছেন।

অনেকেই মনে করছেন, ছবিটি তার কোনো প্র্যাকটিসের সময়ের হলেও এটা এখন আপলোড করে কিছুর ইঙ্গিত দিয়েছেন মুশফিক। তিনি সম্ভবত বোঝাতে চেয়েছেন অন্য কিছু। সেটা কী, কিছুটা তো আন্দাজ করাই যাচ্ছে।

এর আগে শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে মুশফিক লিখেছেন, ‘জিম্বাবুয়ে সিরিজের জন্য নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নির্বাচিত হওয়ায় সোহানকে অভিনন্দন। তরুণ দলটির প্রতি আমার পূর্ণ সমর্থন আছে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই দলটি আসন্ন সিরিজে ইনশা আল্লাহ ভালো করবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।