shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

রিয়াদে গ্রীনবাংলা ক্রিকেট টীমের ইন্টারনাল ক্রিকেট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

  মো. রুস্তম খাঁন, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি ২৫ জুলাই ২০২২, ১১:৩০

অনুষ্ঠান
অনুষ্ঠান

সৌদি আরবে মরুর টাইগার খ্যাত গ্রীনবাংলা ক্রিকেট টীমের আয়োজনে সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে গ্রীনবাংলা আয়োজিত ৪র্থ ইন্টার্নাল ক্রিকেট  টুর্নামেনট ও মিনি ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরন ও খেলাধুলা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে রিয়াদের বাংলাদেশিদের দ্বারা পরিচালিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল সেন্টার গ্রুপ, সিভিক ডেভেলপমেন্ট ও আল মাজ রিয়েল এস্টেট কোম্পানীর প্রতিনিধি ও রিয়াদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

নতুন ও উদীয়মান ক্রিকেটারের সন্ধানে  ভোর ৫টায় গ্রীনবাংলা টিমের অভ্যন্তরীণ দুই টিম গ্রীন জাইয়ানটস ও বাংলা ব্লাস্টারের মধ্যে ফাইনাল  টি২০ ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে বাংলা ব্লাস্টার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ম্যাচ শেষে গ্রীনবাংলা ক্রিকেট টিমের সকল খেলোয়াড় ও কলাকুশলীদের নিয়ে সুইমিং ও ডাইভিংয়ে অংশগ্রহণ করে।

এছাড়াও গ্রীনবাংলার স্পন্সরদের ৪ দল নিয়ে মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। উক্ত টুর্ণামেন্টে সানসিটি পলি ক্লিনিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
গ্রীনবাংলা ক্রিকেট টীমের ম্যানেজার আলআমিন খাঁনের সভাপতিত্বে ও আবু সাইদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন, ঢাকা মেডিকেল সেন্টার গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক ও গ্রীনবাংলা ক্রিকেট টীমের উপদেষ্টা জনাব আব্দুল্লা আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল সেন্টার গ্রুপের উপ-ব্যাবস্থাপনা পরিচালক জনাব শাখাওয়াত হোসেন আরমান, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সভাপতি কবি মসিহ সিরাজী, ডিবিসি ও যুগান্তর প্রতিনিধি সাগর চৌধুরী ও মোহনা টিভি প্রতিনিধি কবি জাহাঙ্গীর আলম হৃদয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের জনাব এরশাদ, কুমিল্লা প্রবাসী সোসাইটির আরিফুল ইসলাম টিটু, সাংবাদিক রুস্তুম খাঁন ও ফকির আলামিন।
অতিথিবর্গ সহ আরও বক্তব্য রাখেন গ্রীনবাংলা টিমের জাকির হোসেন, আয়ুবুল্লাহ সুমন, ক্যাপ্টেন মোশাররফ হোসেন বাপ্পি এবং ভাইস ক্যাপ্টেন আবুল কালাম ও সালাহ উদ্দিন।

অনুষ্ঠানের সকল অতিথি ও বক্তাগন গ্রীনবাংলাকে বেশী বেশী স্পোর্টস রিলেটেড ইভেন্ট আয়োজনের জন্য আহ্বান জানান।

ভবিষ্যতে গ্রীনবাংলার সকল কার্যক্রমে পাশে থাকার আশা ব্যাক্ত করেন। 
গ্রীন বাংলার সকল খেলোয়াড়,  শুভাকাঙ্ক্ষী, কলাকৌশলী সহ সকল অতিথি এবং উপস্থিতি একসাথে নৈশভোজ এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।