shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

সাফ চ্যাম্পিয়নশিপ: মালদ্বীপকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ জুলাই ২০২২, ২৩:৫৭

মালদ্বীপকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
মালদ্বীপকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের লিগ পর্বের তৃতীয় ম্যাচে মালদ্বীপকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের মধ্যদিয়ে চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের জার্সিধারীরা।

শুক্রবার (২৯ জুলাই) ভারতের ভুবনেশ্বরে মালদ্বীপের বিরুদ্ধে খেলতে নামে বাংলাদেশ। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন মিরাজুল ইসলাম। একটি গোল করেছেন রফিকুল ইসলাম।

ম্যাচের ২০ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মিরাজুল। এর ২ মিনিট পর দলকে আবারও আনন্দে ভাসান তিনি। ম্যাচের ৩২ মিনিটে মিরাজুলের বাড়িয়ে দেওয়া বলে গোল করেন রফিকুল ইসলাম। এর পর ম্যাচের ৪২ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন মিরাজুল। ৪ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজ জার্সিধারীরা।  বিরতিরপর ম্যাচের  ৫৩ মিনিটে জাইন জাফরের গোলে ব্যবধান কমিয়েছে মালদ্বীপ।

মালদ্বীপকে বধ করার মিশন আজমালদ্বীপকে বধ করার মিশন আজ
প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হারায় শ্রীলঙ্কাকে। এরপর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতকে হারায় ২-১ গোলে। আজ মালদ্বীপকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো মিরাজুল-রফিকুলরা।

বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা এই ৫ দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।