shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

ধোনির রেকর্ড ভেঙে দিলেন হরমনপ্রীত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ আগস্ট ২০২২, ২২:৩০

ধোনির-হরমনপ্রীত
ধোনির-হরমনপ্রীত

বার্মিংহামে চলমান কমনওয়েলথ গেমসে গতকাল রবিবার পাকিস্তানকে গুঁড়িয়ে প্রথম জয় পেয়েছে ভারত। একই ম্যাচে রেকর্ড গড়েছেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর।  নারী-পুরুষ মিলিয়ে টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে হরমনপ্রীতের অধীনেই সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে ভারত। পেছনে পড়ে গেলেন ভারতের পুরুষ দলের সাবেক সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

ভারতকে ৭১টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হরমনপ্রীত। জিতেছেন ৪২টি ম্যাচ। হেরেছেন ২৬টিতে। তিনটি ম্যাচে কোনো ফলাফল হয়নি। অন্যদিকে অধিনায়ক হিসেবে ৪১টি ম্যাচ জিতেছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয়দের মধ্যে তারই টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড ছিল। সেই রেকর্ড ভেঙে দিলেন হরমনপ্রীত।

প্রসঙ্গত, টি-টোয়েন্টিতে বিরাট কোহলির অধীনে ৩১টি এবং রোহিত শর্মার অধীনে ২৭টি ম্যাচে জিতেছে ভারত। মেয়েদের টি-টোয়েন্টিতে ম্যাচ জয়ের দিক দিয়ে সারা বিশ্বে হরমনপ্রীত অবশ্য তিন নম্বরে আছেন। অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি ম্যাচে জিতেছেন ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস (৬৮)। তারপর আছেন অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং (৬৪)।  

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।