shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

বিপুল অর্থ দিয়ে খেলতে রাজি করানো হলো ওয়ার্নারকে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ আগস্ট ২০২২, ১১:৩৯

ডেভিড ওয়ার্নার
ডেভিড ওয়ার্নার

২০১৪ সাল থেকে নিজ দেশের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশ লিগ (বিবিএল) খেলছেন না অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার।

সেই ধারাবাহিকতায় আসন্ন মৌসুমেও বিগ ব্যাশে খেলবেন না বলে জানিয়েছিলেন।

তবে হঠাৎ করে জানা গেল, ৯ বছর পর নিজ দেশের এই লিগে ফিরতে চলেছেন ওয়ার্নার। বিপুল অঙ্কের চুক্তিতে এ অসি তারকাকে রাজি করিয়েছে বিগ ব্যাশের ফ্রাঞ্চাইজি সিডনি থান্ডার্স।

এ তথ্য দিয়ে অস্ট্রেলীয় পত্রিকা 'দি এজ' জানিয়েছে, সিডনি থান্ডার্সের সঙ্গে ৩ লাখ ৪০ হাজার পাউন্ডে চুক্তিবদ্ধ হচ্ছেন ডেভিড ওয়ার্নার, বাংলাদেশি মুদ্রায় যা ৪ কোটি ৭৬ লাখ ৮০ হাজার টাকা! আরেক অসি তারকা উসমান খাজার জায়গায় সিডনিতে খেলবেন ওয়ার্নার। উসমান ব্রিসবেন হিটের হয়ে খেলবেন বলে চুক্তি করেছেন। সিডনি থান্ডার্সের হয়ে বিগ ব্যাশের আসন্ন মৌসুমে আপাতত ৫টি ম্যাচ খেলবেন ওয়ার্নার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।