shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

এমবাপ্পে-মেসির নৈপুণ্যে পিএসজির জয়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৫

এমবাপ্পে-মেসি
এমবাপ্পে-মেসি

কিলিয়ান এমবাপ্পে করেছেন জোড়া গোল। তাতে চ্যাম্পিয়নস লিগে প্রথম ম্যাচ খেলার আগে উজ্জীবিত জয় পেয়েছে পিএসজি। নঁতের মাঠে তারা শনিবার জিতেছে ৩-০ গোলে। 

ফরাসি ফরোয়ার্ড দুই অর্ধে করেছেন দুটি গোল, যাতে অবদান ছিল লিওনেল মেসির। ১৮ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ডের বক্সে বানিয়ে দেওয়া বলে নঁতে কিপার আলবান লাফোন্তকে পরাস্ত করেন এমবাপ্পে। ছয় মিনিট পর স্বাগতিকরা ১০ জনের দল হয়ে যায়, ভিতিনহাকে বিপজ্জনক ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখেন নঁতের ফ্যাবিও ডা সিলভা।

দ্বিতীয়ার্ধে কাউন্টার অ্যাটাক থেকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। বক্সের মধ্যে মেসির বাড়ানো বলে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড। এই মৌসুমে এটি ছিল তার সপ্তম গোল।

এমবাপ্পেকে উঠিয়ে ক্রিস্টোফার গালটিয়ের ৬৩ মিনিটে মাঠে নামান নেইমারকে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দুর্ভাগ্য যে গোলদাতার খাতায় নাম লিখতে পারেননি। তার স্ট্রাইক পোস্টে আঘাত লেগে ফিরে এলে ৩-০ করেন নুনো মেন্দেস। লিগ ওয়ানের এই মৌসুমে এটি ছিল পিএসজির ২৪তম গোল।

৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। সমান ম্যাচ খেলে একই পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই। এক ম্যাচ কম খেলে লিওঁ ও লেন্স তাদের ছোঁয়ার অপেক্ষায়। দুই দলেরই পয়েন্ট ১৩ করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।