shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

লিজেন্ডস লিগে খেলবেন ক্রিস গেইল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ সেপ্টেম্বর ২০২২, ১১:১২

ফাইল ফটো
ফাইল ফটো

সৌরভ গাঙ্গুলি লিজেন্ডস লিগ থেকে নাম তুলে নেওয়ায় কিছুটা রঙ হারিয়েছিল কিংবদন্তিদের লিগ। টুর্নামেন্ট জমাতে এবার নিয়ে আসা হল ক্রিস গেইলকে। বীরেন্দ্র শেবাগের অধিনায়কত্বে গুজরাট জায়ান্টসদের হয়ে খেলবেন 'দ্য ইউনিভার্স বস।' হয়তো গেইল-শেবাগ জুটিকে ওপেন করতেও দেখা যাবে। 

লেজেন্ডস লিগের অন্যতম কর্মকর্তা রামন রাহেজা বলেন, গত শুক্রবারের ড্রাফটের পরই ক্রিস গেইলকে নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিল গুজরাট জায়ান্টস। খেলতে রাজি হয়েছে গেইল। 

আগামী ১৬ সেপ্টেম্বর ইডেনে একটি প্রদর্শনী ম্যাচ দিয়ে শুরু হবে লেজেন্ডস ক্রিকেট লিগ। নিয়ম অনুযায়ী তিন দিনের মধ্যে দল গুছিয়ে ফেলতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। গুজরাটে সতীর্থ লেন্ডল সিমন্সকে পাবেন গেইল। 
শেবাগ ছাড়া ভারতীয়দের মধ্যে থাকছেন পার্থিব প্যাটেল, যোগিন্দর শর্মা, অশোক দিন্দা, স্টুয়ার্ট বিনি এবং মনবিন্দর বিসলা। স্পিন বিভাগ সামলাবেন ড্যানিয়েল ভেট্টরি এবং অজন্তা মেন্ডিস। 

পেসারদের মধ্যে থাকছেন মিচেল ম্যাকক্লেনাঘন, স্টুয়ার্ট বিনি, অশোক দিন্দারা।‌ লেজেন্ডস লিগের সুবাদে ক্যারিবিয়ান বিগ হিটারকে আরও একবার বাইশ গজে দেখার সুযোগ পাবে ক্রিকেট ভক্তরা। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।