shopner bd
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
×

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কে এল রাহুল ও আথিয়া শেঠি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৭

আথিয়া-রাহুল
আথিয়া-রাহুল

ভারতীয় জাতীয় দলের ওপেনিং ব্যাটার কে এল রাহুল তাঁর দীর্ঘদিনের বান্ধবী এবং বলিউড অভিনেত্রী আথিয়া শেঠিকে বিয়ে করতে যাচ্ছেন।  আথিয়া বলিউডের শক্তিশালী অভিনেতা সুনীল শেঠির মেয়ে।

ভারতীয় একটি গণমাধম্যের পক্ষ থেকে জানানো হয়েছে, খান্দালায় সুনীল শেঠির বাংলোতে বিয়ের অনুষ্ঠান হতে চলেছে। এর আগে, প্রবীণ তারকা সুনীল শেঠি মিডিয়ার সঙ্গে তাঁর কথোপকথনে মেয়ে আথিয়া এবং রাহুলের আসন্ন বিবাহের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

সুনীল শেঠি মুম্বাইয়ের কাছে খান্দালায় একটি জমকালো বাড়ির মালিক, যার নাম তিনি রেখেছেন ‘জাহান’। বাড়িটি সবুজের মাঝে একটি পাহাড়ের উপরে তৈরি করা হয়েছে। সেখানেই তাঁর মেয়ের বিয়ের অনুষ্ঠান হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

মেয়ের বিয়ের প্রসঙ্গে সুনীল শেঠি বলেন, ‘আমার মনে হয় বাচ্চারা যখন সিদ্ধান্ত নেবে, তখনই হবে বিয়ে। রাহুলের অনেক ব্যস্ত শিডিউল আছে। এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ, সাউথ আফ্রিকা ট্যুর, অস্ট্রেলিয়া ট্যুর আছে। ব্যস্ততা শেষ হলেই বিয়ে হবে। ’ 

২০১৯ সালে তাদের সম্পর্কের খবর প্রকাশ্যে আসে।  প্রায় সময় শোনা যেত তারা একে অপরের সঙ্গে ডেট করছে। দীর্ঘদিন ধরেই জল্পনা কল্পনা চলছে যে এই যুগল শীঘ্রই যেকোনো সময় বিয়ে করার পরিকল্পনা করছে। অবশেষে সব জল্পনার অবসান ঘটতে যাচ্ছে। পারিবারিকভাবেই তারা বিয়ের পর্ব সেরে ফেলার জন্য প্রস্তুত।  

সূ্ত্র : জি নিউজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।