স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২১ সেপ্টেম্বর ২০২২, ২১:৪২
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। দেশটিতে হবে এক সপ্তাহের ক্যাম্পও।
ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ খেলতে আগেই অনাপত্তিপত্র নেওয়ায় থাকছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।
এই স্কোয়াডে আছেন সৌম্য সরকারসহ বিশ্বকাপ স্ট্যান্ডবাই তালিকায় থাকা তিনজন। বাদ পড়েছেন কেবল মাহেদী হাসান। বিশ্বকাপ স্কোয়াডে না থাকায় কিছুদিন আগে সংবাদ মাধ্যমে ক্ষোভ জানিয়েছিলেন তিনি। বিশ্বকাপের স্কোয়াডের ১৫ সদস্যের মধ্যে দুবাই যাত্রায় সাকিব আল হাসান ছাড়া আছেন বাকি ১৪ জনই।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৫ ও ২৭ সেপ্টেম্বর দুইটি ম্যাচ খেলবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। এই সিরিজ খেলতে আগামীকাল বিকেলে দেশ ছাড়বে বাংলাদেশ দল। ফিরবে আগামী ২৮ সেপ্টেম্বর।
বিশ্বকাপ স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com