স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৮ সেপ্টেম্বর ২০২২, ২১:৫৫
মোস্তাফিজুর রহমানে একসময় মুগ্ধ হয়েছিলেন সবাই। কিন্তু সময়ের সঙ্গে ধার হারাচ্ছেন তিনি, পারছেন না কার্যকরী হতে।
উপমহাদেশের বাইরে মোস্তাফিজ যেন আরও নির্বিষ, টি-টোয়েন্টি ফর্মটাও ভালো যাচ্ছে না তার।
প্রশ্ন উঠেছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মোস্তাফিজ আর এক নম্বর পছন্দ থাকবেন কি না। এই নিশ্চয়তা অবশ্য দিয়ে দিচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বুধবার (২৮ সেপ্টেম্বর) মিরপুরে সাংবাদিকদের জানিয়েছেন, তার বিশ্বাস মোস্তাফিজ ফিরবেন।
পাপন বলেছেন, ‘মোস্তাফিজ তো নিঃসন্দেহে আমাদের এক নম্বর চয়েজ। আমাদের ধারনা সে কামব্যাক করবে, উচিত। যে মেজর শক্তি ওর ছিল সেটা ইদানিংয়ের ম্যাচে ওর থেকে দেখছি না। তবে সে ফিরবে, ঠিক হয়ে যাবে। ’
টি-টোয়েন্টিতে সহ অধিনায়ক করা হয়েছে নুরুল হাসান সোহানকে। সাকিব আল হাসানের অনুপুস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে নেতৃত্বও দিয়েছেন তিনি। সাকিবকে নিয়ে সোহান বলেছেন, ‘অধিনায়কত্ব খুবই ভালো। উইকেট কিপিং সেরা...মানে আমি যেটায় সমস্যাই দেখি না। ’
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com