স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৭ ডিসেম্বর ২০২২, ১০:০০
কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে ৬-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো পর্তুগাল।
হারলেই বিদায় এমন সমীকরণে দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে একাদশে না রেখেই মাঠে নামে পর্তুগিজরা। রোনালদো একাদশে না থাকলেও সুইসদের বিপক্ষে গোল পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি পর্তুগালকে।
ম্যাচের শুরুতেই পর্তুগালকে এগিয়ে নেন রোনালদোর পরিবর্তে সুযোগ পাওয়া গঙ্কালো রামোস। পেয়েছেন হ্যাটট্রিকের স্বাদও। ম্যাচের ১৭, ৫১ ও ৬৭ মিনিটে তিনটি গোল করেন রামোস। যা চলমান কাতার বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক।
প্রথম গোল পেয়ে যেন আরো উজ্জীবিত হয়ে উঠে ব্রুনো ফার্নান্দেজরা। একের পর এক আক্রমণে সুইস ডিফেন্ডারদের পরীক্ষা নিতে থাকেন পর্তুগিজরা। ম্যাচের ২১ মিনিটেই আবারও এগিয়ে যেতে পারত তারা। তবে ওতাভিউর লক্ষ্যভ্রষ্ট শট সুইজারল্যান্ড গোলরক্ষকের ফিরিয়ে দেন।
বল দখলে নিয়ে পাল্টা আক্রমণে যায় সাকিরির দল। ৩০ মিনিটে ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিক পায় সুইসরা। তবে সাকিরির নেয়া সেই শট অল্পের জন্য পর্তুগালের জালে জড়ায়নি।
আক্রমণের ধার বাড়ানো সুইজারল্যান্ডের জালে উল্টো ম্যাচের ৩৩ মিনিটে দ্বিতীয় গোল দিয়ে বসে পর্তুগাল। দলের হয়ে দ্বিতীয় গোল করেন ৩৯ বছর বয়সী পেপে। আর তাতেই ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সান্তোসের শিষ্যরা।
বিরতি থেকে ফিরে আরও ভয়ংকর হয়ে উঠে পর্তুগাল। ম্যাচের ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রামোস। ডানপ্রান্ত থেকে দিয়াগো ডালোটের ক্রস থেকে পা ছুঁয়ে বল জালে পাঠান তিনি। আর তাতেই ৩-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল।
ম্যাচের ৫৫ মিনিটে পর্তুগাল চতুর্থ গোলের দেখা পায় পর্তুগিজরা। পর্তুগালের হয়ে চতুর্থ গোলটি করেন রাফায়েল। চার গোল হজমের পর একটি গোল পরিশোধ করে সুইজারল্যান্ড। ম্যাচের ৫৮ মিনিটে কর্ণার থেকে পাওয়া বলে পা ছুঁইয়ে গোল করেন সুইজারল্যান্ডের আকাঞ্জি।
৬৭ মিনিটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূরণ করেন রামোস। ফ্লেক্সের বাড়ানো বল রিসিভ করে হাওয়ায় ভাসিয়ে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তিনি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পর্তুগালের রাফায়েল লিয়াও গোল করলে ৬-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com