shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

হঠাৎ মাদ্রিদের মাঠে অনুশীলনে রোনালদো!

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ ডিসেম্বর ২০২২, ০০:৩৯

ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো

নিজের শেষ বিশ্বকাপ থেকে রিক্তহস্তেই ফিরতে হয়েছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। নিজের শেষ বিশ্বকাপটা শিরোপার রঙে রাঙাতে চেয়েও পারেননি রোনালদো। খেলা শেষে তাকে কাঁদতে কাদতেই মাঠ ছাড়তেও দেখা যায়। রোনালদো দলের সঙ্গে দেশেও ফেরেনি।

এবার হুট করেই রোনালদোকে দেখা গেল মাদ্রিদে। বিশ্বকাপের ব্যর্থতা কাটাতে ঘোরাঘুরির উদ্দেশ্যে মাদ্রিদে যেতেই পারেন এই তারকা। তবে না, শুধু ঘোরাঘুরির উদ্দেশ্যে মাদ্রিদে যাননি সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। মাদ্রিদে রোনালদোকে দেখা গেছে রিয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ড ভালদেবেবাসে আলাদা একটি মাঠে একা ট্রেনিং করতে।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিজের ফিটনেস ধরে রাখতে রিয়াল মাদ্রিদের অনুশীলন সুযোগ-সুবিধা ব্যবহারের অনুমতি চেয়েছিলেন রোনালদো। আর ক্লাবের কিংবদন্তিকে সঙ্গে সঙ্গে 'হ্যা' বলে দিয়েছেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। এমনকি যতদিন ইচ্ছা রিয়ালের নিজস্ব ট্রেনিং গ্রাউন্ড ভালদেবেবাসে অনুশীলন চালিয়ে যাওয়ার ব্যাপারেও অনুমতি দিয়েছে রোনালদোকে।

বিশ্বকাপে অংশ নিতে কাতারে যাওয়ার আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই পর্তুগিজ তারকার। এতে ক্লাবহীন হয়ে যান তিনি। বিশ্বকাপে মাঝে গুঞ্জন উঠেছিলো চড়া দামে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিচ্ছেন তিনি। তবে সেই অফারও তিনি ফিরিয়ে দিয়েছেন।

মাদ্রিদের ভালদেবেবাসে রোনালদোর সঙ্গে অনুশীলনে দেখা গেছে তার ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রকেও। তবে রিয়ালের বর্তমান দলের কাউকে তাদের সঙ্গে দেখা যায়নি। ক্লাবের মূল খেলোয়াড়রা কোচ কার্লো আনচেলত্তির অধীনে আলাদাভাবে অনুশীলন শুরু করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।