shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

পিএসজিতে চুক্তির মেয়াদ বাড়তে যাচ্ছে মেসির

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ ডিসেম্বর ২০২২, ১২:৩৮

লিওনেল মেসি
.

লিওনেল মেসি এখন বিশ্বকাপ জয়ী তারকা। ফ্রান্সকে হারিয়ে কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফি জয়ের পর সুখবর দিয়েছেন প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) কর্তৃপক্ষকেও। বিভিন্ন গণমাধ্যমের খবর, ফরাসি জায়ান্টদের সঙ্গে চুক্তি বাড়াতে মৌখিকভাবে সমর্থন দিয়ে রেখেছেন সাত বারের ব্যালন ডি’অর জয়ী।

মেসির সঙ্গে ক্লাবের চলমান চুক্তিটি ২০২৩ সাল পর্যন্ত। কিন্তু ফরাসি পত্রিকা লে প্যারিসিয়ান জানিয়েছে, বিশ্বকাপের সময় মেসি ও ক্লাব কর্তৃপক্ষ চুক্তির মেয়াদ আরও এক মৌসুমের জন্য বাড়াতে সম্মত হয়েছে। আর সেটা হলে ২০২৪ সাল পর্যন্ত বিশ্বকাপ জয়ী তারকাকে পাচ্ছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)।

অবশ্য মেসিকে নিয়ে আগেই আশার কথা শুনিয়েছিলেন পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। ৮ ডিসেম্বর বলেছিলেন, তিনি খুব আত্মবিশ্বাসী যে মেসি লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সঙ্গেই থাকবেন।

গত মাসে খবর ছিল মেসি হয়তো বুড়োদের মেজর লিগ সকারে ইন্টার মিয়ামিতে চুক্তিবদ্ধ হবেন। কিন্তু ইএসপিএনের খবরে বলা হয়েছে, সেই ধরনের কোনও আলোচনা অনুষ্ঠিত হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।