shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

বিশ্বকাপ শেষে পিএসজিতে ফিরলেন নেইমার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ ডিসেম্বর ২০২২, ১২:০০

নেইমার
.

কাতার বিশ্বকাপ শেষে এখন আবার ক্লাবে ফিরে যাচ্ছে খেলোয়াড়রা। আর্জেন্টিনার সাথে ফাইনাল হারার দুইদিন পরেই পিএসজিতে যোগ দিয়েছিলেন এমবাপ্পে। এবার পিএসজিতে যোগ দিলেন নেইমার।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের ১২ দিন পর বৃহস্পতিবার পিএসজির হয়ে অনুশীলন শুরু করেন নেইমার। ক্লাবে ফেরার দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন-‘মর্নিং’।

১৮ ডিসেম্বর বিশ্বকাপ শেষ হলেও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বিশ্বকাপ আরও আগেই শেষ হয়েছে। কেননা ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় ব্রাজিল। সেই হতাশা কাটিয়ে উঠার জন্য কিছুদিন ছুটি কাটান নেইমার। তারপর ফিরেন পিএসজিতে। তার সঙ্গে যোগ দেন আরেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকিনিওস।
বিশ্বকাপ ফাইনালে খেলা খেলোয়াড়দের কয়েকদিনের ছুটি দিয়েছে পিএসজি। এর মধ্যে বিশ্বকাপজয়ী লিওনেল মেসিও আছেন। মেসি এখন নিজ দেশে জাতীয় উৎসবের মধ্যমণি। আপাতত স্বপ্ন পূরণের এই আনন্দ পরিবার, সতীর্থ ও সমর্থকদের সঙ্গে ভাগ করে নিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মেসি। তিনি ফিরলেই পূর্ণতা পাবে পিএসজি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।