স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৩ ডিসেম্বর ২০২২, ১২:২৮
কাতার বিশ্বকাপের ফাইনালে জয়ের পর এমবাপ্পেকে নিয়ে ট্রল করে সমালোচনার ঝড় তুলেছেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। একবার নয়, কয়েকবার গণমাধ্যমের আলোচনার বস্তু হয়েছেন এ ফুটবলার।
আর্জেন্টিনার বিজয় উদযাপন নিয়ে এখনো মুখ খোলেননি এমবাপ্পে বা ফ্রান্সের কোনো খেলোয়াড়। তবে এবার সরাসরি ফিফার কাছে তদন্তের অনুরোধ জানালো ফ্রান্সের অর্থমন্ত্রী। খবর মার্কার।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমবাপ্পেকে নিয়ে মার্তিনেজ বিদ্রূপের ছবি ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, একটি ছাদখোলা গাড়ির ওপর মেসির পাশে এমবাপ্পের ছবিযুক্ত একটি পুতুল কোলে নিয়ে উল্লাস করছেন মার্তিনেজ।
এর আগেও এমবাপ্পেকে নিয়ে বিতর্কিত কাণ্ড ঘটিয়েছেন এ গোলকিপার। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার ড্রেসিংরুমে উদযাপনের সময় ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে তার মন্তব্য ঘিরেও সমালোচনা হয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, ড্রেসিংরুমে নেচে-গেয়ে জয় উল্লাস করছিলেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। সেই উদযাপন হঠাৎ থামিয়ে মার্তিনেজ বলে ওঠেন, 'এমবাপ্পের জন্য এক মিনিটের নীরবতা।' এর পর সবাই নীরবতা পালন করেন।
এদিকে ট্রফি প্রদান অনুষ্ঠানের সময়ও গোল্ডেন গ্লাভস হাতে নিয়ে 'বিতর্কিত অঙ্গভঙ্গি'র কারণে সমালোচনায় আসেন এমিলিয়ানো মার্তিনেজ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com