shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

বান্ধবী জর্জিনাকে নিয়ে সৌদিতে থাকতে পারবেন রোনাল্ডো?

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ জানুয়ারি ২০২৩, ১২:২৮

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
.

সৌদি ফুটবল ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও পাঁচ সন্তানকে নিয়ে দেশটিতে বসবাস শুরু করেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কয়েক দিন আগে চড়া বেতনে আড়াই বছরের জন্য এই ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হন ৩৭ বছর বয়সি এ ফুটবল তারকা। 

বান্ধবী জর্জিনার সঙ্গে তার সম্পর্ক পুরনো। তাদের বিবাহবহির্ভূত সম্পর্কও বহুদিনের। পাঁচ সন্তানও রয়েছে রোনাল্ডো-জর্জিনা দম্পতির। তবে বান্ধবীর সঙ্গে সৌদি আরবে একসঙ্গে অবস্থান করতে পারবেন কিনা— এ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। খবর মার্কার। 

সৌদি আরবের আইন অনুযায়ী, বিয়ে ব্যতীত কোনো প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ একসঙ্গে থাকা দণ্ডনীয় অপরাধ। তবে এবার এই অপরাধ করেও পার পেয়ে যাবেন রোনাল্ডো? 

এ বিষয়ে আইনজ্ঞ ও বিশেষজ্ঞরা বলছেন, বান্ধবীকে নিয়ে একসঙ্গে থাকা অপরাধ হলেও এ নিয়ে সৌদি প্রশাসন নীরবতা পালন করবে। রোনাল্ডোকে কোনো ধরনের জবাবদিহির আওতায় পড়তে হবে না। 

জর্জিনাকে বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করা হলে গত নভেম্বরে টকটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনাল্ডো জানিয়েছেন, এ বিষয়ে এখনো কিছু ভাবেননি তিনি। তবে পরে বিয়ে করার ইচ্ছা আছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।