shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

বিবিসির বিশ্বকাপ সেরা একাদশে সাকিব

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ জুলাই ২০১৯, ২০:৩৩

সেমিফাইনালের আশা জাগালেও শেষ দিকের ব্যর্থতায় তা আর হয়ে ওঠেনি বাংলাদেশ। কিন্তু আসরের প্রথম থেকেই ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ে সাকিব ৮৬.৫৭ গড় ও ৯৬.০৩ স্ট্রাইক রেটে করেছেন ৬০৬ রান। পেয়েছেন দুটি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি। আর বোলিংয়ে ৩৬.২৭ গড়ে নিয়েছেন ১১টি উইকেট। যেখানে ওভারপ্রতি তিনি রান দিয়েছেন ৫.৩৯ করে। তার সেরা বোলিং ছিল ফিগার ২৯ রানে পাঁচ উইকেট। সাকিব সম্পর্কে বিবিসিতে বলা হয়, সাকিব এই টুর্নামেন্টে ৭টি হাফসেঞ্চুরি পেয়েছেন। বিশ্বকাপ ইতিহাস আর কোনো ব্যাটসম্যানই এরচেয়ে বেশি ফিফটি করতে পারেননি (ভারতের শচীন টেন্ডুলকারও সমান ৭টি পঞ্চাশোর্ধ করেছিলেন ২০০৩ বিশ্বকাপে)। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে সাকিব সবচেয়ে দ্রুত সময়ে ওয়ানডেতে ২৫০টি উইকেট ও ৫ হাজার রানের মালিক হয়েছেন। বিবিসির পাঠক ভোটে সেরা বিশ্বকাপ একাদশ (ক্রমানুসারে): রোহিত শর্মা (ভারত), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), সাকিব আল হাসান (বাংলাদেশ), বেন স্টোকস (ইংল্যান্ড), অ্যালেক্স ক্যারি (অস্ট্রেলিয়া), ক্রিস ওকস (ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), জোফরা আর্চার (ইংল্যান্ড), যশপ্রীত বুমরাহ (ভারত)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।