shopner bd
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
×

পুরো আইপিএলেই খেলবেন না সাকিব

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ এপ্রিল ২০২৩, ২৩:৫৯

আয়ারল্যান্ড
.

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ করেই ভারতের বিমান ধরার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু তার আইপিএল খেলার পথে চিত্রনাট্যে আরও একবার বাঁক। নিলাম থেকে দল পেলেও এবারের আইপিএলে যোগ দেবেন না এই অলরাউন্ডার। মূলত তার দল কলকাতা নাইট রাইডার্সের চাওয়াতেই নাকি সাকিব এবারের আসরে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন, ফ্র্যাঞ্চিজিটির এক সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় এক দৈনিক।

সাকিবকে যেহেতু আইপিএলে বেশিরভাগ সময়ই পাওয়া যাবে না, তাই তার পরিবর্তে অন্য কোনো বিদেশি ক্রিকেটার নিতে চায় কেকেআর। সাকিবকে সেই অনুরোধ জানানো হয়েছে।

তবে চুক্তি যেহেতু হয়েছে। সাকিব চাইলে সেই অনুরোধ উপেক্ষা করতে পারতেন। জাতীয় দলের খেলা না থাকা সময়গুলোতে যে ম্যাচ পাওয়া যায়, সেগুলো খেলতে চাইতে পারতেন টাইগার অলরাউন্ডার। কিন্তু কেকেআরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের খাতিরে সাকিব সেটা করতে চাননি।

কেকেআরের সঙ্গে সুসম্পর্কের কারণেই তিনি তাদের প্রস্তাব মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে এবারের আইপিএলে দেখা যাবে না সাকিবকে।

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের কারণেই শুধু নয়। এরপর আইরিশদের বিপক্ষে ইংল্যান্ডের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও আছে বাংলাদেশের। সিরিজটা হবে ৭ মে থেকে ১৪ মে। অন্যদিকে আইপিএল শেষ হবে ২৮ মে। তার মানে সাকিব আইপিএলের মাঝের অংশেও খেলতে পারবেন না।

সবমিলিয়ে কেকেআর বেশ অস্বস্তিতে পড়েছে টাইগার অলরাউন্ডারকে নিয়ে। তাই সাকিবের বদলে অন্য বিদেশি ক্রিকেটারকে চায় তারা। সাকিব সেই প্রস্তাবে রাজি হয়েছেন। তবে তার পক্ষ থেকে এই ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।