shopner bd
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
×

বার্নাব্যুতে ভিয়ারিয়ালের কাছে বিধ্বস্ত রিয়াল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ এপ্রিল ২০২৩, ১২:৩৫

.
.

এল ক্লাসিকোতে বার্সাকে ৪-০ গোলে বিধ্বস্তের মোমেন্টাম ধরে রাখতে পারলো না রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে ভিয়ারিয়ালের কাছে ২-৩ গোলে হেরে গেছে কার্লো আনচেলেত্তির দল। গত বছরের মার্চে বার্সার কাছে হারের পর এই প্রথম বার্নাব্যুতে লা লিগার ম্যাচ হারল রিয়াল মাদ্রিদ। এই হারে লিগ শিরোপা দৌড়ে প্রায় ছিটকে গেল লস ব্লাঙ্কোসরা।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে বর্তমানে দলটির ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১২তে। ২৭ ম্যাচ খেলে বার্সেলোনার পয়েন্ট ৭১। আর এক ম্যাচ বেশি খেলা রিয়ালের পয়েন্ট ৫৯।

শনিবার (৮ এপ্রিল) লা লিগার খেলায় সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল রিয়ালের। ঘরের মাঠে ১৫ মিনিটে এগিয়ে গিয়েছিল রিয়াল। মার্কো আসেনসিওর ক্রস ভিয়ারিয়ালের পাও তোরেসের গায়ে লেগে আত্মঘাতী গোল হয়। এরপর ৩৯তম মিনিটে খেলায় সমতা ফেরান ভিয়ারিয়ালের নাইজেরিয়ান উইঙ্গার স্যামুয়েল চুকউয়েজে।

বিরতি থেকে ফিরেই দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে আবার এগিয়ে যায় রিয়াল। সহজ ফিনিশিংয়ে ভিনিসিউস জুনিয়র লিগ মৌসুমের নবম গোল করেন। তবে হোসে লুইস মোরালেসের গোলে আবারও ম্যাচে সমতা ফেরায় ভিয়ারিয়াল। সবশেষ ৮০তম মিনিটে রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন চুকউয়েজে।

তবে খেলার শেষ দিকে পেনাল্টি উপহার পেয়েছিল রিয়াল। তবে ভিএআর দেখে সিদ্ধান্ত বদলে ফেলেন রেফারি। ফলে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া হয় রিয়ালের। বার্নাব্যুতে স্বাগতিক ভক্তদের নিস্তব্ধ করে ম্যাচ জেতে ভিয়ারিয়াল। মৌসুমে পঞ্চমবারের মতো হারের মুখ দেখে বর্তমান চ্যাম্পিয়নরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।