স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৪ মে ২০২৩, ১১:৪১
বাংলাদেশি-আমেরিকান ফুটবলারদের অংশগ্রহণে বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন অব মিশিগানের আয়োজনে দ্বিতীয়বারের মতো আবারও হতে যাচ্ছে জমজমাট ফুটবল টুর্নামেন্ট।
রোববার (১লা মে) বিকেলে ওয়ারেন সিটির দেশি হলরুমে সংবাদ সম্মেলন করে সার্বিক বিষয় উপস্থাপন করেন আয়োজক শেখর দেব জয়, রুম্মান আহমেদ স্বাগত ও পাপ্পু দাস। সংবাদ সম্মেলনে কমিটির অন্যান্য সদস্য, ক্রীড়া সংগঠক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ডেট্রয়েট (৩১৩) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টটি ১৪, ১৫ ও ১৬ জুলাই ডেট্রয়েট সিটির জেইন পার্ক মাঠে অনুষ্ঠিত হবে। ১৪ দলের অংশগ্রহণে আমেরিকার মিশিগানসহ নিউইয়র্ক, ভার্জিনিয়া ও কানাডার ফুটবল দল অংশগ্রহণ করবে। আশা করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ক্লাবের সাবেক ফুটবলরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন।
টুর্নামেন্টে দল অন্তর্ভুক্তির জন্য রেজিস্ট্রেশন শেষ হবে ১৮ জুন। প্রতিদলে সর্বোচ্চ২০ জন ফুটবলার থাকবেন, তবে গেমগুলো ৯×৯ ফরমেটে অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টে প্রাইজমানিসহ চ্যাম্পিয়ান ও রানার আপ দলের জন্য থাকবে দৃষ্টিনন্দন ট্রফি। চ্যাম্পিয়ন দলের ট্রফিটি স্থায়ীভাবে তৈরি করা হলেও ট্রফিটি আয়োজকদের কাছে ফিরিয়ে আনা হবে। তবে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে সেটার আদলেই রেপ্লিকা ট্রফি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com