স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৪ জুন ২০২৩, ২০:২২
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রের বাবা নেইমার সান্তোস সিনিয়র গ্রেপ্তার হয়েছেন। পরিবেশ দূষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গারতিবা সিটি হল এবং সিভিল পুলিশ এ গ্রেপ্তার অভিযান পরিচালনা করেছে।
খবরে বলা হয়েছে, মঙ্গারতিবাতে নেইমারের বাড়িতে অনুমতি ছাড়াই কৃত্রিম রথ তৈরি করার চেষ্টা করেছিলেন তিনি। ফলে পানির গতিপথ পরিবর্তন, অনুমোদন ছাড়া নদীর পানি ব্যবহার এবং পাথর ও শিলা খনন সংক্রান্ত অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে এনিয়ে পরিবেশবাদী সংগঠনগুলো ব্যাপক চাপ সৃষ্টি করে। এর প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।
তবে কিছু সময়ের মধ্যেই তাকে ছেড়ে দেয়া হয়। এ সময় পাঁচ মিলিয়ন ব্রাজিলিও রিয়েলের বিপুল পরিমাণ আর্থিক জরিমানা করা হয় পিএসসি তারকার বাবাকে।
চোটের কারণে বেশ কিছুদিন ধরেই দলছুট হয়ে আছেন নেইমার। তবে মাঠে না থাকলেও আলোচনায় ঠিকই আছেন তিনি। এবার খবরের শিরোনাম হলেন বাবার কর্মকাণ্ডের কারণে। সূত্র: ডেইলি মেইল
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com