shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ জুলাই ২০১৯, ১৬:৩৬

চমক দিয়ে শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ ওয়ান ডে দল ঘোষণা করা হয়েছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। তিন বছর পর ওয়ানডে দলে ডাক পেলেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারের সঙ্গে ওপেনার এনামুল হককে ফিরিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অধিনায়ক হিসেবে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন টুর্নামেন্টে কোনো ম্যাচ খেলার সুযোগ না পাওয়া পেসার আবু জায়েদ রাহী। ছুটি চাওয়ায় শ্রীলঙ্কা সফরের দলে নেই সাকিব আল হাসান ও লিটন দাস। আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ২০ জুলাই দেশ ছাড়বে মাশরাফির দল। এর আগে ২৩ জুলাই একটি প্রস্তুতি ম্যাচে খেলবে তারা। ওয়ানডের বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, এনামুল হক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।