স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৪ জুলাই ২০২৩, ১৬:৫৫
পিএসজি ছেড়ে নতুন মৌসুমে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে নাম লিখিয়েছেন লিওনেল মেসি। আনুষ্ঠানিক চুক্তিপত্র স্বাক্ষর না হলেও সবকিছু চূড়ান্ত, ঘোষণা দিয়েছেন মেসি নিজেই। ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি স্বাক্ষর করতেই সম্প্রতি স্ত্রী-সন্তানসহ যুক্তরাষ্ট্রে পা রাখেরন সাবেক এই বার্সা তারকা।
সেখানে গিয়ে সাধারণ মানুষের মতোই মার্কিন সুপারমার্কেটে সংসারের জিনিসপত্র কেনাকাটা করতে দেখা গেছে। বিশ্বকাপজয়ী এই ফুটবলারের কেনাকাটা করার বেশকিছু ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিগুলোতে দেখা যায় একটি ট্রলি ঠেলে নিয়ে যাচ্ছেন মেসি। যেখানে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে।
মায়ামি সূত্রে জানা যায়, আগামী ১৬ জুলাই মেসিকে পরিচয় করিয়ে দিবে মেজর লিগ সকারের ক্লাবটি। মেসিকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে মিয়ামি ও যুক্তরাষ্ট্র। মেসির আগমন উপলক্ষ্যে ইন্টার মিয়ামিতে এখন যেন উৎসবের আমেজ। শহরের একটি উঁচু ভবনের দেয়ালে আঁকা হয়েছে মেসির বিশাল ম্যুরাল।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com