স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২০ জুলাই ২০২৩, ১১:৫৯
এবার লিটন দাসের কাছে পাত্তা পেলেন না ভারতের বিরাট কোহলি আর ইংল্যান্ডের বাঘা ব্যাটার জো রুট। ২০২০ সাল থেকে বর্তমান, এই সময়ে শীর্ষ রান সংগ্রহ করা ব্যাটারদের তালিকায় তিনে আছেন লিটন।
তিনে থাকা বাংলাদেশি এই উইকেটকিপার-ব্যাটার এই সময়ে ৩৬ দশমিক ৫৬ গড়ে ৭ সেঞ্চুরি ও ২৭ ফিফটিতে করেছেন ৪ হাজার ২৬৮ রান।
তার আগে যথাক্রমে এক ও দুই নম্বরে আছেন পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। এই সময়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯ দশমিক ৬৭ গড়ে রান করেছেন পাঁচ হাজার ৮১২। যেখানে ১৫টি সেঞ্চুরির পাশাপাশি ছিল ৪২টি ফিফটিও। দুই নম্বরে অবস্থান করা আরেক পাকিস্তানি ক্রিকেটার রিজওয়ান এই সময়ে ৪৬ দশমিক ৬৪ গড়ে ৩ সেঞ্চুরি ও ৩৭ ফিফটিতে করেছেন চার হাজার ৪৭৮ রান।
চারে থাকা রুটের রান চার হাজার ২২৮ ব্যাটিং গড় ৫১ দশমিক ৫৬ রান ১৩ সেঞ্চুরি ও ১৬ ফিফটিতে এই রান করেছেন তিনি। ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি ৩৯ দশমিক ৭৭ গড়ে ৫ সেঞ্চুরি ও ৩০ ফিফটিতে করেছেন চার হাজার ১৭ রান।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com