shopner bd
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
×

সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে টাইগার্সের জয়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ জুলাই ২০২৩, ১১:১৮

.
.

ফের জ্বলে উঠলেন সাকিব আল হাসান। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে তার অলরাউন্ড পারফরম্যান্সে ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মন্ট্রিয়েল টাইগার্স। সাকিব ১ উইকেট নেওয়ার পর ঝোড়ো ৩৬ রান তোলেন।

সাকিবের দল মন্ট্রিয়েল টাইগার্স টসে জিতে ফিল্ডিং নেয়। যেখানে প্রতিপক্ষ মিসিসাউগা প্যানথার্স ২০ ওভারে ৬ উইকেটে ১৪০ রান করে। সাকিব ৪ ওভার বোলিং করে ২৮ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় মন্ট্রিয়েল টাইগার্স। কিন্তু ওপেনার ক্রিস লিনের ৪৫ বলে ৬৪ রানের ইনিংসে জয়ের পথেই থাকে তারা। সাকিব ৩ নম্বরে ব্যাটিংয়ে নেমে ২৪ বলে ৫ চার ও ২ ছয়ে করেছেন ৩৬ রান।

টানা দুই ম্যাচ জিতল সাকিবের দল। এর আগে বাংলাদেশের অলরাউন্ডার প্রথম ম্যাচে বল হাতে ১৮ রানে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ১৩ বলে ২৬ রান করেছিলেন। কালও অলরাউন্ড পারফরম্যান্স করেছেন তিনি।

এদিকে কাল লিটন দাসেরও খেলা ছিল। কিন্তু বৃষ্টির কারণে ব্র্যাম্পটন উলভসের বিপক্ষে তাঁর দল সারে জাগুয়ার্সের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।