স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৬ জুলাই ২০২৩, ১১:৫২
বিশ্বের নামিদামি বোলারদের পেছনে ফেলে টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস লিখলেন অখ্যাত সায়াজরুল ইদ্রাস। বুধবার আইসিসি পুরুষদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া আঞ্চলিক কোয়ালিফায়ার বি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই ইদ্রাস গড়েছেন বিশ্বরেকর্ড।
মালয়েশিয়ার অখ্যাত এই পেসার পুরুষদের টি-টোয়েন্টিতে প্রথমবার ৭ উইকেট নেওয়ার কীর্তি দেখিয়েছেন। ইদ্রাস মাত্র ৮ রান দিয়ে ৭ উইকেট নেন। বোলিং ফিগার ৪-১-৭-৮!
ইদ্রাসের আগে পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিকে এক ম্যাচে সবচেয়ে ভালো বোলিং পরিসংখ্যানের নজির ছিল নাইজেরিয়ার পিটার আহোর। পিটার ২০২১ সালের ২৪ অক্টোবর সিয়েরা লিওনের বিপক্ষে ম্যাচে ৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। ইদ্রাস সেই রেকর্ড ভাঙলেন।
তার দাপটেই মালয়েশিয়া বেইউমাস ওভালে চীনের বিরুদ্ধে ৮ উইকেটে বড় জয় ছিনিয়ে নিয়েছে মালয়েশিয়া। মাত্র ২৩ রানেই গুটিয়ে যায় চীনের দল। ২ উইকেট হারিয়ে ২৪ রান করে ম্যাচ জিতে নেয় মালয়েশিয়া।
৩২ বছর বয়সী ইদ্রাস এখনও পর্যন্ত ২৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তার উইকেট সংখ্যা ৪৭টি।
মোট ১২ জন বোলারের এর আগে পুরুষদের টি-টোয়েন্টিতে ছয় উইকেট রয়েছে। কিন্তু ইদ্রাসের আগে কেউ কখনও ৭ উইকেট নেওয়ার নজির গড়তে পারেননি।
প্রসঙ্গত, ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তার আগে বাছাইপর্বের টুর্নামেন্ট চলছে। এই টুর্নামেন্টের বিজয়ীরা নভেম্বরে নেপালে এশিয়া আঞ্চলিক ফাইনালে খেলবে। সেই ইভেন্টের দুটি শীর্ষস্থানীয় দল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com