shopner bd
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
×

এশিয়া কাপের দল ঘোষণা : নেই মাহমুদউল্লাহ, নতুন মুখ তামিম

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ আগস্ট ২০২৩, ১১:২০

.
.

এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সকালে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মিরপুরে এই স্কোয়াড ঘোষণা করেন। তবে এই দলে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের। আর নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন ব্যাটার তানজিদ হাসান তামিম।

এর আগে গতকালই সাকিব আল হাসানকে এশিয়া কাপ ও বিশ্বকাপের অধিনায়ক ঘোষণা করা হয়েছে। এবার পূর্ণাঙ্গ দল ঘোষণা করা হলো।

তামিম গত মাসে ইমার্জিং এশিয়া কাপে ৪ ম্যাচে ৩ ফিফটির পুরস্কার পেলেন। বাংলাদেশের মধ্যে তার রানই ছিল সবচেয়ে বেশি।

দলে ফিরেছেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান ও স্পিনার নাসুম আহমেদ। নাসুম গত মার্চে আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন। আর মেহেদী বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছেন গত বছর এশিয়া কাপে। ওয়ানডে দলে অভিষেকের অপেক্ষায় থাকবেন শামীম হোসেন। বাংলাদেশের হয়ে এর আগে ১৭টি টি–টোয়েন্টি খেলেছেন শামীম। এর আগে ওয়ানডে দলে ডাক পেলেও খেলার সুযোগ পাননি।

মাহমুদউল্লাহ আলোচনায় থাকলেও দলে জায়গা হয়নি। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন তাইজুল ইসলাম ও রনি তালুকদার।

এশিয়া কাপ আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে। পাকিস্তান মূল আয়োজক হলেও সহআয়োজক হিসেবে থাকছে শ্রীলংকা। মোট ম্যাচ ১৩টি, শ্রীলংকায় হবে ৯টি। বাকি ৪ ম্যাচ পাকিস্তানে। গ্রুপপর্বে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে দুই দেশে—শ্রীলংকার বিপক্ষে ক্যান্ডিতে খেলার পর লাহোরে হবে আফগানিস্তানের সঙ্গে ম্যাচ। দুটি ম্যাচের মধ্যে বাংলাদেশ সময় পাবে মাত্র দুদিন।

এশিয়া কাপ খেলতে আগামী ২৬ আগস্ট শ্রীলংকার উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল।

এশিয়া কাপে বাংলাদেশ দল:  সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাঈম শেখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।