shopner bd
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
×

শেফার্ডের আগুনে বোলিংয়ের পর ব্রেন্ডন ঝড়ে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ আগস্ট ২০২৩, ১২:৪০

.
.

বড় হারে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করলো ভারত। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে রোববার ভারত হেরেছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে। 

এই জয়ে ৩-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তাতে ছয় বছর পর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পায় ক্যারিবীয়নরা। এর আগে ওয়ানডে সিরিজ ২-১ ও টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল ভারত। 

আগে ব্যাটিং করে ভারত ৯ উইকেটে ১৬৫ রান তোলে। ওয়েস্ট ইন্ডিজ ২ ওভার আগে সেই লক্ষ্যে পৌঁছে যায়। স্বাগতিকদের জয়ের নায়ক পেসার রোমারিও শেফার্ড। বল হাতে আগুন ঝরিয়ে লক্ষ্য একেবারে নাগালে রেখেছিলেন ডানহাতি পেসার। ৩১ রানে ৪ উইকেট নেন তিনি।

পরে ওপেনার ব্রেন্ডন কিংয়ের ৫৫ বলে ৮৫ রানের ঝড়ে উড়ে যায় ভারত। ৫ চার ও ৬ ছক্কায় বিধ্বংসী ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ব্রেন্ডন। তার সঙ্গে সমানতালে ব্যাটিং করেন সিরিজ সেরা নির্বাচিত হওয়া নিকোলাস পুরান। ৩৫ বলে ৪৭ রান করেন ১ চার ও ৪ ছক্কায়। সিরিজে ১৭৬ রান করেছেন এই হার্ডহিটার। এছাড়া কাইল মায়ার্স ৫ বলে ১০ এবং শাই হোপ ১৩ বলে ২২ রান করে দলের জয়ে অবদান রাখেন।

লাডারহিলে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ভারতের শুরুটা একদমই ভালো হয়নি। দুই ওপেনার শুভমান গিল ও ইয়াসভি জসওয়াল আউট হন সিঙ্গেল ডিজিটে। দুজনকেই ফেরান স্পিনার আকিল হোসেন। সেখান থেকে দলকে টেনে তোলেন সূর‌্যকুমার যাদব ও তিলাক ভার্মা। সূর‌্যকুমার দলের হয়ে সর্বোচ্চ ৪৫ বলে ৬১ রান করেন। এছাড়া তিলাকের ব্যাট থেকে আসে ২৭ রান। 

এ দুই ব্যাটসম্যান ড্রেসিংরুমে ফেরার পর ভারতের ইনিংস টানতে পারেননি কেউ। হতাশ করে আউট হন সানজু স্যামসান (১৩), হার্দিক পান্ডিয়া (১৪) ও অক্ষর পাটেল (১৩) । মূলত শেষ দিকে দারুণ বোলিংয়ে ভারতের ব্যাটসম্যানদের আটকে রাখেন শেফার্ড। তার ৪ উইকেট বাদে ২টি করে উইকেট নেন আকিল হোসেন ও জেসন হোল্ডার। ১ উইকেট পান রোস্টন চেজ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।