shopner bd
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
×

টানা গোলে রোনালদোকে মনে করালেন বেলিংহ্যাম

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ আগস্ট ২০২৩, ২০:০৭

.

এই মৌসুমেই জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড থেকে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন জুডে বেলিংহ্যাম। রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই আগুনে ফর্মে এই ইংলিশ মিডফিল্ডার। গতকাল শুক্রবার রাতেও সেল্টা ভিগোর বিরুদ্ধে রিয়ালের ১-০ গোলের জয়ে একমাত্র গোল বেলিংহ্যামের। গোল করে রিয়ালের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোকে মনে করালেন তিনি।

রিয়ালে যোগ দেওয়ার পর লা লিগায় খেলা ৩ ম্যাচে ৪ গোল করেছেন বেলিংহ্যাম। টানা তিন ম্যাচে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। লা লিগায় নিজের প্রথম ৩ ম্যাচে ৪ গোল করেছিলেন রোনালদোও। ২০০৯ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে যোগ দেন এই পর্তুগিজ। এরপর লা লিগায় দেপোর্তিভো লা করুনা, এস্পানিওলের বিপক্ষে ১টি এবং জেরেজের বিপক্ষে জোড়া গোল করেন রোনালদো।

রিয়াল মাদ্রিদে এই মৌসুমে যোগ দিয়ে এখনো পর্যন্ত ৪ ম্যাচে ৬ গোল করেছেন বেলিংহ্যাম। সেল্টা ভিগোর বিপক্ষে ইনজুরিতে পড়েছেন দলটির আক্রমণভাগের খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়র। তাই, বেলিংহ্যামের এই ফর্ম খুব দরকার রিয়ালের। ২০১১ সালে বার্সেলোনায় যোগ দেয়া সেস্ক ফ্যাব্রেগাসের পর বেলিংহ্যামই একমাত্র মিডফিল্ডার যিনি লা লিগায় প্রথম ৩ ম্যাচেই চার গোল দিলেন।

ক্রিস্টিয়ানো রোনালদো ২০০৯ সালে তার খেলা চতুর্থ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষেও গোল পেয়েছিলেন। এখন দেখার বিষয় আগামী ২ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া গেটাফের বিপক্ষে বেলিংহ্যাম তার পরের ম্যাচে গোল পান কি না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।