স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৭ নভেম্বর ২০২৩, ১৯:৫১
বিশ্বকাপের ভরাডুবির পর বিশ্রাম পাচ্ছে না বাংলাদেশ দল। এ মাসেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে রয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজ। আগামী ২৮ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়াবে দুই দলের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ৬ ডিসেম্বর থেকে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে।
বিশ্বকাপের অধ্যায় চুকিয়ে আগামী ২১ নভেম্বর ঢাকায় পা রাখবে কিউইরা। এ সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে এই সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই সিরিজে পেসার তাসকিন আহমেদ, পেসার এবাদত হোসেন ও টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ছিটকে গেছে। তবে দ্বিতীয় টেস্ট দিয়ে তিনি মাঠে ফিরতে পারেন সাকিব। সবকিছু বিবেচনায় শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজাদের সঙ্গের তরুণ পেসার হাসান মাহমুদকেও টেস্ট বোলিংয়ে যোগ করা হতে পারে।
স্ত্রীর পাশে থাকতে এই সিরিজে খেলতে চান না লিটন। পরিবারকে সময় দিতেই বিসিবির কাছে ছুটি চেয়েছেন লিটন। তার জায়গাতে টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ হতে পারেন নুরুল হাসান সোহান। আসন্ন টেস্ট সিরিজে তার খেলার সম্ভাবনাই বেশি। কেননা, চলমান জাতীয় লিগে ব্যাট হাতে দুর্দান্ত ফর্ম আছেন তিনি।
সবদিক বিবেচনায় অধিনায়ক বেছে নিতে বেশ বিপাকে বিসিবি। জানা গেছে, অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ। শেষ পর্যন্ত কাকে বেছে নেওয়া হয়, সেটাই এখন দেখার বিষয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com