shopner bd
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
×

জিতিয়ে মাঠ ছাড়লেও বিজয় কৃতিত্ব দিলেন অন্যকে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ জানুয়ারি ২০২৪, ২৩:৪৯

.

ফিফটির পর ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক এনামুল হক বিজয়। মাঠে যেমন নেতা হিসেবে দায়িত্ব পালন করেন, মাঠের বাইরেও সেই নেতৃত্বের ছাপ দেখা গেছে বিজয়ের মাঝে।

ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত থেকে ম্যাচ জেতালেও কৃতিত্ব দিয়েছেন সতীর্থ উইন্ডিজ ব্যাটার এভিন লুইসকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘লুইস ব্যবধান গড়ে দিয়েছে। আমরা শুধু ক্যারি করেছি। আফিফও তাই।’

টস হেরে ব্যাটিং করতে নেমে ফরচুন বরিশাল ৪ উইকেটে ১৮৭ রান করে। তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ২ ওভার আগেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে খুলনা। লক্ষ্য বড় স্কোর হলেও বিজয়রা একটু মুহুর্তের জন্যও লাইনচ্যুত হননি।

বিজয় ৪৪ বলে ৬৩ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তার সংগে ১০ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন শাই হোপ। মাত্র ২২ বলে ৪৩ রান করে লুইস ম্যাচের নাটাই শুরুতেই নিজেদের হাতে নিয়ে নেন। এ ছাড়া আফিফ ৩৬ বলে ৪৩ রান করেন।

বিজয়ের মতে মিরপুরে ১৮০ এর বেশি রান তাড়া করা সহজ কাজ নয়। লুইস শুরুতে বিধংসী ইনিংস খেলায় সেটি সম্ভব হয়েছে। এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে দুই ম্যাচ খেলে খুলনা দুটিতেই জিতেছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।