shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

কাতার বিশ্বকাপ বাছাইয়ের পূর্বে প্রস্তুতি ম্যাচ খেলতে চান জেমি ডে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ জুলাই ২০১৯, ১৩:১০

১০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের মিশন। তাই তার আগে বিদেশি কোনো জাতীয় দলের সঙ্গে অন্তত একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে। এ বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, ‘২ বা ৩ সেপ্টেম্বর বিদেশি কোন জাতীয় দলের সঙ্গে ম্যাচ খেলার পরিকল্পনা আছে আমার।’ এদিকে জানা গেছে, কোচ জেমি ডে ছুটিতে আছেন। ঠিক কবে ফিরবেন তা বাফুফেকে এখনো জানাননি। তবে আগস্টের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় ফিরতে পারেন বলে আভাস দিয়েছেন তিনি। ঢাকায় ফেরার পর কবে নাগাদ প্রস্তুতি শুরু করবেন জানতে চাইলে গণমাধ্যমকে জেমি ডে জানান, আগস্টের শেষ সপ্তাহে তিনি ছেলেদের নিয়ে প্রস্তুতিতে নেমে পড়বেন। কাতার- ২০২২ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশ ‘ই’ গ্রুপে পড়েছে। আফগানিস্তান ছাড়াও প্রতিপক্ষ কাতার, ওমান ও ভারত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।