shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

মিরপুরে অলস্টার এশিয়া-বিশ্ব একাদশ ম্যাচ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ জুলাই ২০১৯, ১১:৩৮

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী স্মরণীয় করে রাখতে বড় উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বের সেরা ক্রিকেটারদের নিয়ে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে তারা। এতে মিলছে আইসিসির স্বীকৃতিও। বুধবার বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানান, ২০২০ সালের ১৮ থেকে ২১ মার্চের মধ্যে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অলস্টার এশিয়া ও বিশ্ব একাদশ দুটি টি-টোয়েন্টি খেলবে। অলস্টার এশিয়া দলে খেলবেন ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান ও বাংলাদেশের ক্রিকেটাররা। বিশ্ব একাদশে খেলবেন বাকি বিশ্বের ক্রিকেটাররা। এটি একটু ভিন্ন রকমের আয়োজন। তবে দুই ম্যাচের জন্য বাকি সব বোর্ডের আপত্তি না থাকায় মিলতে যাচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতিও। যদিও এ দুই দলে যারা খেলবেন, তাদের কারা নির্বাচন করবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানান বোর্ডপ্রধান। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ২০২০ সালে স্বাধীন বাংলাদেশের স্থপতির জন্মের ১০০ বছর পূর্তি হবে। এ উপলক্ষে বছরজুড়ে নানা আয়োজন করতে যাচ্ছে বিসিবি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।