shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক আর নেই

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ জুলাই ২০১৯, ১২:৪২

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামিম কবির ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকালে না ফেরার দেশে পাড়ি জমান ক্রিকেটের এই কিংবদন্তি। শামীম কবিরের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ধানমন্ডি ইডেন ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার ছেলে দেশের বাইরে অবস্থান করায় দেশে ফিরলে জানাজার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে একটি জানাজা হবে বলে জানানো হয়েছে। শামিম কবির নামে পরিচিতি পেলেও তার আসল নাম আনোয়ারুল কবির। ১৯৭৭ সালে ইংল্যান্ডের এমসিসি দল তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসে। সে সময়কার ঢাকা স্টেডিয়ামে (এখন বঙ্গবন্ধু স্টেডিয়াম) সেই ম্যাচটিই ছিল বিদেশি কোনো দলের বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ। আর তাতে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করে শামীম কবির হয়ে যান বাংলাদেশ জাতীয় দলের প্রথম অধিনায়ক। নরসিংদীর বনেদি জমিদার পরিবারে ১৯৪৫ সালে জন্ম শামিম কবিরের। পূর্ব পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ১৯৬১ সালে। খেলেছেন ৬০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ফিফটি (৬৪) ১৯৬৪ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে পিআইএর বিপক্ষে। তবে শুধু খেলোয়াড় হিসেবেই তার ক্রিকেট জীবন শেষ নয়। খেলোয়াড়ি জীবন শেষে সম্পৃক্ত হন বিসিবিতে। ১৯৮২ ও ১৯৮৬ সালের আইসিসি ট্রফিতে পালন করেন বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব। ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালে পেয়েছেন জাতীয় পুরস্কারও।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।