shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

মাশরাফি-সাকিবদের কোচ হলেন ডোমিঙ্গো

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ আগস্ট ২০১৯, ১৫:৫১

সব জল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের প্রধান কোচ হলেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গো। আগামী ২১ আগস্ট জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। প্রাথমিকভাবে টাইগারদের সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে তার। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য নিশ্চিত করেছেন। বিশ্বকাপের পর স্টিভ রোডসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিসিবি। পরে কোচের সন্ধানে নামে তারা। মাশরাফি-সাকিবদের কোচ হতে আবেদনও পড়ে একগাদা। তবে সেখান থেকে মাত্র তিনজনকে সংক্ষিপ্ত তালিকায় রাখে বোর্ড। শেষ পর্যন্ত নিয়োগ পেলেন রাসেল। তার সঙ্গে লড়াইয়ে ছিলেন নিউজিল্যান্ডের মাইক হেসন। ডোমিঙ্গো ২০১২ সালের শেষ থেকে ২০১৩ সালের মাঝামাঝি পর্যন্ত দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলের কোচ ছিলেন। গেল ৭ আগস্ট বাংলাদেশের কোচ হতে সাক্ষাৎকার দিতে ঢাকায় আসেন তিনি। তাতে টাইগারদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা এবং নিজের ভাবনা বিসিবির কাছে তুলে ধরেন। বোর্ডের উচ্চ পদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে সাক্ষাৎকার দেন রাসেল। চাউর হয়েছে, দারুণ প্রেজেন্টেশনে বুঁদ করে রাখেন গোটা ইন্টারভিউ বোর্ড। তাতে বিসিবিও সন্তুষ্ট হয়। ফলে খুশি মনেই ফিরে যান তিনি। উল্লেখ্য, ২০২০ সালে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটি মাথায় রেখেই তাকে কোচ নিয়োগ দিল বিসিবি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।