shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

বেটিসের বিপক্ষে ফিরতে পারেন মেসি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ আগস্ট ২০১৯, ১৮:১৭

কোপা আমেরিকা ভালো যায়নি মেসির। ব্রাজিলে অনুষ্ঠিত কোপায় জাতীয় দলের হয়ে অধরা শিরোপা জিততে পারেননি। বরং বিতর্ক সৃষ্টি করেছেন। কনমেবল নিষিদ্ধও করেছে মেসিকে। সেই হতাশা বার্সেলোনার হয়ে দূর করতে হতো মেসির। কিন্তু ছুটি কাটিয়ে বার্সার অনুশীলনে ফিরেই চোটে পড়েন এই তারকা ফুটবলার। দলের সঙ্গে প্রাক মৌসুমের প্রস্তুতি ম্যাচে মায়ামি সফরেও যেতে পারেননি তিনি। এছাড়া মেসি মিস করেন নতুন মৌসুমের প্রথম লিগ ম্যাচ। বার্সেলোনাও দশ বছর পরে হার দিয়ে মৌসুম শুরু করে। অ্যাথলেটিকো বিলবাও ম্যাচের শেষ দিকে গোল করে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। মেসি দ্বিতীয় ম্যাচেও ফিরতে পারবেন কি-না সেই সংশয় আছে। তবে আশার খবর হলো, পুরোদমে বার্সার সঙ্গে অনুশীলন শুরু করেছেন এই আর্জেন্টাইন। রিয়াল বেটিসের সঙ্গে পরের ম্যাচে তিনি খেলতেও পারেন। ডান পায়ের কাফ ইনজুরিতে পড়েন মেসি। সেই ইনজুরি কাটিয়ে বুধবার দলের অনুশীলন যোগ দেন বার্সা অধিনায়ক। কাতালান কোচ এরনেস্তো ভালভার্দেকে যা আশা দেখাচ্ছে। আগামী রোববার বার্সেলোনা মুখোমুখি হবে রিয়াল বেটিসের। মৌসুমের শুরুতেই অবশ্য লা লিগায় চোট ছোবল বসিয়েছে। মেসি প্রথম ম্যাচ খেলতে পারেননি। রিয়ালের হয়ে মৌসুমের প্রথম লিগ ম্যাচে খেলা হয়নি চেলসি থেকে রিয়ালে আসা এডেন হ্যাজার্ডের। লস ব্লাঙ্কোসদের হয়ে আনুষ্ঠানিক অভিষেকও তাই হয়নি তার। ওদিকে চোটের কারণে ছিটকে গেছেন লুইস সুয়ারেজ। ইনজুরিতে আছেন বার্সার ফ্রান্স উইঙ্গার উসমান ডেম্বেলে। চোটে আছেন রিয়ালের মার্কো অ্যাসেনসিও এবং রদ্রিগো গোয়েস। এছাড়া অ্যাথলেটিকো মাদ্রিদের ডিয়াগো কস্তাও চোটের সঙ্গে লড়ছেন। লা লিগা তাই জমেছে বলা যাচ্ছে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।