shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

চুক্তির মেয়াদ বাড়ালেন চেম্বারলেইন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ আগস্ট ২০১৯, ১৩:১১

লিভারপুলের সাথে চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়িয়েছেন অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন। নতুন চুক্তি অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত ক্লাবটি সঙ্গেই থাকবেন ইংলিশ এই মিডফিল্ডার। লিভারপুলের সঙ্গে তাঁর আগের চুক্তির মেয়াদ ২০২২ সালে শেষ হতো। চুক্তির মেয়াদ বাড়ানোর পর উচ্ছ্বাস প্রকাশ করে চেম্বারলেইন জানান, “চুক্তি করতে পারাটা আমার জন্য সত্যি রোমাঞ্চকর ছিল। আশা করি, আমি কিছু ভালো পারফরম্যান্স করতে পারব।” তিন কোটি ৫০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে ২০১৭ সালে আর্সেনাল থেকে লিভারপুলে যোগ দেন অক্সলেইড-চেম্বারলেইন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।