shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

নেদারল্যান্ডসের বিপক্ষে জয় সালমাদের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ আগস্ট ২০১৯, ১৭:৪৮

টি-২০ বিশ্বকাপের বাছাইয়ের আগে বাংলাদেশ নারী ক্রিকেট দল নেদারল্যান্ডসে অনুশীলন ক্যাম্প করেছে। সেখানে স্বাগতিকদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে সালমা-সানজিদারা। ওই ম্যাচে শুক্রবার ৬৫ রানে জিতেছে বাংলাদেশ নারী দল। প্রথমে ব্যাট করে বাংলাদেশের মেয়েরা নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে। সর্বোচ্চ ৩৯ রান করেন সানজিদা ইসলাম। এছাড়া আয়েশা রহমান খেলেন ৩৫ রানের ইনিংস। নিগার সুলতানা ও রিতু মনি দুজনই ২৩ করে রান করেন। লড়াইয়ের পুঁজি পেয়ে যায় বাংলাদেশ নারী দল। জবাব দিতে নেমে মাত্র ৭০ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস নারী দল। নাহিদা-ফাহিমার দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। বল হাতে মাত্র ১১ রান খরচায় ৪ উইকেট নেন নাহিদা। আর ১৮ রানে ২ উইকেট শিকার করেন ফাহিমা। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন জাহানারা ও শায়লা। আগামী ৩১ আগস্ট থেকে স্কটল্যান্ডে ৮ দল নিয়ে শুরু হবে টি-২০ বিশ্বকাপের বাছাইপর্ব, চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। বিশ্বকাপ বাছাইয়ের অংশ নিতে নেদারল্যান্ডসে ১০ দিনের অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশের মেয়েরা। সূত্র: সমকাল

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।