shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

থাইল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ আগস্ট ২০১৯, ১৩:২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের আগের শেষ প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে তিন উইকেটে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এ জয়ের মধ্য দিয়ে নেদারল্যান্ডসে তিনটি প্রস্তুতি ম্যাচের সব কয়টিতে জয় পেলো সালমা-আয়েশারা। থাইল্যান্ডের দেয়া ৮৮ রানের টার্গেটে খেলতে নেমে নিগার সুলতানার ঝড়ো ব্যাটিংয়ে ১০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ৩৭ বলে ৩৯ রান করেছেন নিগার। এছাড়া রিতু মনি অপরাজিত ১৪ এবং শায়লা শারমিন ১১ রান করেন। এর আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৮৭ রান করে থাইল্যান্ডের মেয়েরা। নাহিদা ৯ রানে দুটি এবং ১৩ রানে সমান উইকেট নিয়েছেন সালমা। খাদিজা তুল কোবরার শিকার এক উইকেট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।