shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

চতুর্থ রাউন্ডে জকোভিচ-ফেদেরার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩১

ইউএস ওপেন টেনিসে পুরুষ এককে চতুর্থ রাউন্ডে উঠেছেন শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ ও তৃতীয় বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার। দু’জনই সরাসরি সেটে জয়ী হয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন। জকোভিচের প্রতিপক্ষ ছিলেন অবাছাই আমেরিকার ডেনিস কুদলা । প্রতিপক্ষ কম শক্তির হওয়ায়, ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে ছিলেন জকোভিচ। তাই প্রথম সেট জিততে মোটেও বেগ পেতে হয়নি তার। ৬-৩ গেমে প্রথম সেট জিতে নেন তিনি। প্রথম সেটের মত পরের দুই সেটও হেসেখেলে ৬-৪ ও ৬-২ গেমে জিতে ২ ঘণ্টা ৩ মিনিট স্থায়ী ম্যাচের ইতি টানেন জকোভিচ ম্যাচ শেষে জকোভিচ বলেন, ‘এত সহজে ম্যাচটি জিততে পারবো, তা ভাবিনি। নিজের পারফরমেন্সে আমি অনেক খুশী। আশা করবো, পরের রাউন্ডগুলোতে এভাবে খেলতে পারবো। গ্যালারিতে যারা উপস্থিত ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট দেয়ার জন্য।’ আরেক ম্যাচে জকোভিচের চেয়ে আরও সহজে জিতেছেন ফেদেরার। অবাছাই ব্রিটিশ ড্যান ইভান্সের বিপক্ষে ১ ঘণ্টা ২০ মিনিট লড়াই করে ৬-২, ৬-২ ও ৬-১ গেমে ম্যাচটি জিতে নেন ফেদেরার। সহজে ম্যাচ জিতে ফেদেরার বলেন, ‘আজ আমার পরিকল্পনায় ছিলো ভিন্ন পন্থায় ম্যাচটি খেলা। সেখানে আমি সফল হয়েছি। এ ম্যাচে নিজেকে বেশ সতেজ মনে হয়েছে। তবে ড্যান কিছুটা ক্লান্ত ছিলো। এজন্য খুব বেশি লড়াই করতে পারেনি। আশা করবো এ ম্যাচ সামনে আমাকে সাফল্য পেতে সহায়তা করবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।