shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

ম্যাচে পার্থক্যটা গড়বে দুই দলের ব্যাটসম্যানরা : সাকিব

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৫

আগামীকাল বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে মাঠে নামবে টাইগাররা। তার আগে আজ বুধবার দলের পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধিনায়ক সাকিব আল হাসান। আফগানিস্তানকে হারানোর মূল অস্ত্র কি হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আফগানিস্তানের কাছেও ম্যাচ জেতানোর মত খেলোয়াড় আছে। তারা যেকোন সময় ম্যাচের মোর ঘুরিয়ে দিতে পারে। ঘরের মাঠে আমাদের স্পিনাররা সবসময়ই ভালো করে। তবে ওদের কাছেও ভালো স্পিনার আছে তাই আমার মনে হয় পার্থক্যটা গড়ে দিবে দুই দলের ব্যাটসম্যানরাই৷ যারা যত ভালো ব্যাটিং করবে তাদেরই জেতার চান্স বেশি।” তিনি আরো বলেন, ‘আমি যেভাবে দেখছি, শেষ কিছু ম্যাচ আমাদের ভালো সময় কাটেনি, এমনকি ঘরোয়া ক্রিকেটে, এ দল বলেন সবগুলোতেই আমরা ভালো একটা পারফর্ম করতে পারিনি। তাই আমাদের জন্য এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। জয়টা আসলে গুরুত্বপূর্ণ। ১ উইকেটে হোক আর যাইহোক, জয়টাই আমার কাছে প্রথম।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।