shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

পাকিস্তান ক্রিকেট দলের নতুন কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৬

নতুন কোচ ও প্রধান নির্বাচক হিসেবে সাবেক অধিনায়ক মিসবাহ উল হকের উপরই আস্থা রাখলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এছাড়াও দলটির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনিস। দুজনের চুক্তির মেয়াদ তিন বছর। পিসিবি আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। শুরুতে শুধু কোচ হিসেবে বাছাই করলেও পরে প্রধান নির্বাচক হিসেবেও বেছে নেয়া হয় মিসবাহকে। তিনি দেশটির ছয়টি ফার্স্ট-ক্লাস ক্রিকেট অ্যাসোসিয়েশনের হেড কোচদের নিয়ে গঠিত নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। মিসবাহ ও ওয়াকার এর আগেও একসঙ্গে কাজ করেছেন। ২০১৪ সালের মে থেকে ২০১৬ সালের ও এপ্রিল পর্যন্ত সময়ে মিসবাহ ছিলেন পাকিস্তানের অধিনায়ক আর ওয়াকার ছিলেন হেড কোচ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।