shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

ব্র্যাডম্যানের পরই স্মিথ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩২

যত দিন যাচ্ছে, নিজেকে ততই ওপরে নিয়ে যাচ্ছেন স্টিভেন স্মিথ। রানের মিছিলে এবার তার নামের সঙ্গে যোগ হলো ডাবল সেঞ্চুরি। চলমান অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে সাবেক এই অজি অধিনায়ক করলেন ২১১ রান। ৩১৯ বলের এই ইনিংসে ছিল ২৪টি চার ও দুটি ছক্কা। স্মিথের এই ইনিংসের সুবাদে ম্যানচেস্টারে অ্যাশেজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ইনিংস ঘোষণা করার আগে অস্ট্রেলিয়া বোর্ডে জমা করে ৪৯৭ রান। এমন সময়ে নতুন একটা রেকর্ডও গড়লেন স্মিথ। আ্যাশেজে অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড মালিক এখন তিনি। স্মিথ পেছনে ফেলেছেন অ্যাশেজে দশটি সেঞ্চুরি করা সাবেক অজি অধিনায়ক স্টিভ ওয়াহকে। অ্যাশেজে সেঞ্চুরির দিক থেকে স্মিথের সামনে এখন আছেন কেবল স্যার ডন ব্র্যাডম্যান। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান ব্র্যাডম্যান ১৯টি সেঞ্চুরি করে অ্যাশেজে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। ৩৭ টেস্টে ৬৩ ইনিংসে এই রেকর্ড গড়েন সাবেক এই অস্ট্রেলিয়ান অধিনায়ক। অন্যদিকে, স্মিথ ২৬ টেস্টে ৪৫ ইনিংস খেলে ১১টি সেঞ্চুরি করেছেন। আর স্টিভ ওয়াহ ৪৬ টেস্টে ৭৩৬ ইনিংস খেলে ইংল্যান্ডের বিপক্ষে ১০টি সেঞ্চুরি করেন। অস্ট্রেলিয়ানদের মধ্যে দ্বিতীয় হলেও, অ্যাশেজ ইতিহাসে স্মিথ তৃতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। ব্র্যাডম্যানের পর ১২টি সেঞ্চুরি রয়েছে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার জ্যাক হবসের। যদিও, স্মিথ চাইলে শিগগিরই তাকে ছাড়িয়ে যেতে পারেন। চলতি অ্যাশেজেই তিনি তিনবার এই তিন অংকের ম্যাজিক্যাল ফিগারে পৌঁছেছেন। এমন কি লর্ডসেও চোটের পর ৯২ রান করে আউট হন তিনি। এই মুহূর্তে কতটা ছন্দে আছেন তিনি সেটা এটা থেকেই পরিষ্কার। এমন ছন্দে থাকার পেছনে মূল রহস্যটা কি? কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারের মতে, এর পুরো কৃতিত্বটাই স্মিথের মানসিকতার। তিনি বলেন,‘দারুণ টেকনিক তো আছেই। তবে স্টিভেন স্মিথের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ওর কঠিন মানসিকতা। এমন দারুণ প্রত্যাবর্তন ক্রিকেটের ইতিহাসে আর দেখা যায়নি বললেই চলে।’ বল টেম্পারিংয়ের দায়ে স্টিভেন স্মিথ হারিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব। আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছর বাইরে থাকতে হয়েছে। টেস্টে ফিরেছেন প্রায় ১৬ মাস পর। আর ফিরেই তিনি নিজের সেরা সময়টা খুঁজে পেলেন যেন। এই স্টিভেন স্মিথকে বর্তমান সময়ে টেস্টের সেরা ব্যাটসম্যান বলে মানছেন শেন ওয়ার্ন। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটের এখন যেমন অবস্থা, তাতে একজন সেরা ব্যাটসম্যান খুঁজে পাওয়া মুশকিল। তবে এখানে আসলে বিরাট কোহলি ও স্টিভেন স্মিথ—দুজনের কথাই বলতে হয়। তবে যদি একজনকে বেছে নিতে হয় তাহলে আমি অবশ্যই স্মিথের কথা বলব। আর সব ফরম্যাট মিলে অবশ্যই বিরাট এগিয়ে থাকবে।’ সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।