shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

সেরেনার স্বপ্ন গুঁড়িয়ে চ্যাম্পিয়ন বিয়াঙ্কা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১১:০২

প্রথমবারের মতো উঠেছিলেন কোনো গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে। তাতেই বাজিমাত। কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো। ২৪তম গ্র্যান্ডস্ল্যাম জিতে ইতিহাস গড়ার অপেক্ষায় ছিলেন মার্কিন কৃষ্ণকলি। টেনিস ইতিহাসে সর্বোচ্চ গ্র্যান্ডস্ল্যাম জেতা মার্গারেট কোর্টের পাশে যেতে মরিয়া ছিলেন তিনি। ছিলেন হট ফেভারিটও। কিন্তু তার স্বপ্ন গুঁড়িয়ে টুর্নামেন্টের নারী এককে চ্যাম্পিয়নের মুকুট পরেছেন কানাডার ১৯ বছর বয়সী বিস্ময় বালিকা! শনিবার ফাইনালে নিউইয়র্কে ৬-৩, ৭-৫ সেটের সরাসরি জয় নিয়ে কোর্ট ছাড়েন তিনি। ২০০৬ সালে চমক দেখান মারিয়া শারাপোভা। প্রথম টিনএজার হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জেতেন তিনি।রুশ স্বর্ণকেশীর পর এবার নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন আন্দ্রেয়েস্কো। ২০১৭ সালে মা হওয়ার পর ফিরে গ্র্যান্ডস্ল্যাম জেতা হয়নি সেরেনার। এবার শিরোপার সুবাস পেলেও আক্ষেপ নিয়ে কোর্ট ছাড়তে হলো ৩৭ বছর বয়সী টেনিস রাণিকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।