shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

এক ম্যাচে ৩৭ ছয়! এরপরও হার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৪

ফের নিজের জাত চিনালেন গেইল। করলেন শতক। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জামাইকা থালাওয়াসের হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিওটসের বিরুদ্ধে ৬২ বল খেলে ১০টি ছয়-সহ ১১৬ রানের ইনিংসটি খেলেন ‘ইউনিভার্স বস’। এটি টি- টোয়েন্টি কেরিয়ারের তার ২২ নম্বর সেঞ্চুরি, যা টি- টোয়েন্টির ইতিহাসে সর্বাধিক। মূলত গেইল ও চ্যাদরিক ওয়ালটনের (৩৬ বলে ৭৩) ব্যাটে ভর করেই জামাইকা থালাওয়াস ২০ ওভারের শেষে ২১টি ছয়-সহ ২৪১ রানের বিশাল স্কোর খাড়া করে। ইনিংসের শেষের দিকে নেমে আন্দ্রে রাসেল করেন ৮ বলে ১৫ রান। পাহাড়প্রমাণ রান তাড়া করতে শুরুটা ভালো করার প্রয়োজন ছিল কার্লোস ব্রাথওয়েটের নেতৃত্বাধীন প্যাট্রিওটস দলের। তাই ব্যাটে নেমে শুরু থেকেই আক্রমনের পথ বেছে নেন ওপেনার এভিন লুইস। ১৮ বলে ৫৩ রানের ইনিংস খেলে দলকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দেন তিনি। তবে তাদের হয়ে সর্বাধিক রান করেন দলের আরেক ওপেনার ডেভন থমাস(৪০ বলে ৭১)। বল হাতে ওশেন থমাসের চার উইকেটও থালাওয়াসের হার রুখতে ব্যর্থ হয়। সাত বল বাকি থাকতেই ১৬টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪২ রানের লক্ষ্যে পৌঁছে যায় পাট্রিওটসরা। ম্যাচের সেরা নির্বাচিত হন এভিন লুইস। দুই ইনিংস মিলিয়ে বিশ ওভারের ক্রিকেটে এক ম্যাচে সর্বাধিক মোট ৩৭টি ছয় দেখা যায় এই ম্যাচে। খেলার শেষে বোলারদের প্রতি হতাশা উগড়ে দেন থালাওয়াস অধিনায়ক রভম্যান পাওয়েল। তিনি বলেন, আমরা বল করার সময় নিজেদের প্ল্যানগুলোকে ঠিকভাবে কাজে লাগাতে পারিনি। বোলাররা সঠিক জায়গায় বল রাখতে ব্যর্থ হয়। যার কারণে এই বিপর্যয়। অন্যদিকে জয়ের পর উচ্ছ্বসিত কার্লোস ব্রাথওয়েট জানিয়ে দেন, এই জয় তাদের মনোবলকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে, যা টুর্নামেন্টে কঠিন সময়ে দলকে অনুপ্রেরণা যোগাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।