shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

এবারের বিপিএল হবে বঙ্গবন্ধুর নামে: পাপন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০০

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর বঙ্গবন্ধুর নামে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। আজ বুধবার সাংবাদিকদের তিনি বলেন, আগামী বছর বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী। বছরটা আমরা ক্রিকেট দিয়েই শুরু করব। আর তাই বিপিএলের আগামী আসর হবে বঙ্গবন্ধুর নামে। লিগের নাম দেওয়া হবে বঙ্গবন্ধু বিপিএল। বিসিবি সভাপতি বলেন, ফ্র্যাঞ্চাইজি না থাকায় পুরো আসর মাঠে গড়াবে বিসিবির অর্থায়নে। অর্থাৎ প্রতিটি দলের এবং ক্রিকেটারদের খরচ বহন করবে বোর্ড। দলগুলো পরিচালনাও করবে তারা। চলতি বছর সবগুলো ফ্রেঞ্চাইজির সঙ্গেই চুক্তি শেষ হয়ে যায় বিসিবির। নতুন চুক্তির আগে দুই পক্ষ নানা বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পারেনি। বিসিবি প্রধান জানান, এরকম পরিস্থিতির কারণে সব বিবেচনায় কেবল এই বছরের জন্য তারা হাঁটছেন নতুন এই পথে, আপনারা জানেন যে আমাদের প্রথম পর্ব শেষ হয়ে গেছে। এখন ফ্রেঞ্চাইজিদের সঙ্গে আবার নতুন চুক্তি করার কথা। এর মধ্যে ওদের সঙ্গে বসেছিলাম। পত্রপত্রিকায় ওদের যে প্রতিক্রিয়া দেখেছি। ওদের বেশ কিছু দাবিদাওয়া আছে। ওই দাবিদাওয়া গুলো আমাদের মূল যে মডিউল তার সঙ্গে পুরো সাংঘর্ষিক। আমরা কোনভাবে মানিয়ে নিতে পারছি না। আগামী ৩ ডিসেম্বর এবারের বিপিএলের উদ্বোধন হবে। ৬ ডিসেম্বর শুরু হবে প্রথম ম্যাচ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।