shopner bd
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
×

বাংলাদেশ দলে বড় ধরনের রদবদল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৮

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের বাকি ২ ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ স্কোয়াড ঘোষণা করা হয়। দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার, পেসার আবু হায়দার রনি, পেসার ইয়াসীন আরাফাত এবং তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজ। তবে জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁহাতি ওপেনার নাঈম শেখ এবং লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। এ ছাড়া প্রায় এক বছর পর বাংলাদেশ দলে ডাক পেলেন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন এবং শফিউল ইসলাম বাংলাদেশের স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব, নাজমুল হোসেন শান্ত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।